সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১০:২২ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ভিক্ষুকের বাসায় মিলল ৩ ভরি সোনা ও সাড়ে ৪ লাখ টাকা

নগদ সাড়ে চার লাখ টাকা ও তিন ভরি এক আনা সোনা উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত
নগদ সাড়ে চার লাখ টাকা ও তিন ভরি এক আনা সোনা উদ্ধার করেছে পুলিশ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় এক ভিক্ষুকের বাড়ি থেকে নগদ সাড়ে চার লাখ টাকা ও তিন ভরি এক আনা সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সেই ভিক্ষুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের দাবি, তিনি প্রকৃত ভিক্ষুক নয়, ভিক্ষুক সেজে চুরি করাই তার পেশা।

এর আগে সোমবার (২৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে ভাড়াবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তসলিমা আক্তার (৪৮) সাতকানিয়ার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে মুনস্টার নামের একটি দোকানের সামনে এক প্রবাসীর স্ত্রী বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন। সে সময় তসলিমা ভিক্ষুক সেজে তার কাছে গিয়ে কথার একপর্যায়ে কৌশলে ব্যাগ থেকে প্রায় দুই ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তসলিমাকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ৫টি আংটি, দুটি চেইন, চার জোড়া কানের দুল ও দুটি নাকফুল। এর মধ্যে একটি আংটি ও একটি কানের দুল ভুক্তভোগী শনাক্ত করেছেন।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X