কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৩:৩৯ এএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেল ৩ ইউনিয়নের মানুষ

বাউফলে ড. মাসুদের উদ্যোগ। ছবি : কালবেলা
বাউফলে ড. মাসুদের উদ্যোগ। ছবি : কালবেলা

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন ৩ ইউনিয়নের মানুষ। জোয়ারের পানির প্রভাবে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া সড়কের কাজে এগিয়ে এসেছেন তিনি।

জানা গেছে, বাউফলে জোয়ারের পানির প্রভাবে তিন দিন আগে বগা-কনকদিয়া-মদনপুরা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কটি দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে তিন ইউনিয়নের বাসিন্দা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তার দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাস্তা সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ সময় স্থানীয় উপস্থিত জনতা ড. শফিকুল ইসলাম মাসুদের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা আগামীতে ড. মাসুদের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নিয়মিত সড়কটি ব্যবহার করা আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেন, প্রতিনিয়ত এই সড়কটি ব্যবহার করে আমি স্কুলে যাই। কিন্তু গত পরশুদিন এই সড়কটি ভেঙে যায়। সড়কটি ভাঙার কারণে আমার স্কুলে যাতায়াত করতে কষ্ট হয়। আমি শারীরিকভাবে অসুস্থ। আমাকে এই সড়ক ব্যবহার করে ডাক্তার দেখাতেও যেতে হয়। ড. মাসুদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তিনি এভাবে যেন এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে পারেন।

খুদে স্কুলশিক্ষার্থী তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মনির হোসেন বলেন, এই রাস্তাটা ভাইঙ্গা গেছে আমরা হেইলেইগ্গা স্কুলে যাইতে পারি না। রাস্তার কাম করায় হেইলেইগা মাসুদ ভাইরে ধন্যবাদ।

বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের ইন্টারের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, আমাদের প্রতিদিন কলেজে যাওয়া-আসা হয়। গত দুদিন আগে এই রাস্তাটি ভেঙে যায়। যার কারণে আমাদের কলেজে যেতে কষ্ট হয়। ড. মাসুকে ধন্যবাদ তিনি এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করার জন্য।

রাস্তা সংস্কারের তত্ত্বাবধায়ক বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন আব্দুল্লাহ শিবলী বলেন, এই রাস্তাটি তিন ইউনিয়নের বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বগা, মদনপুরা এবং কনকদিয়া ইউনিয়নের লোকজন এই সড়কটি ব্যবহার করে। রাস্তাটি প্রবল জোয়ারে দুই খণ্ড হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। এমন খবর ড. শফিকুল ইসলাম মাসুদের কানে পৌঁছলে তার নির্দেশে আমরা রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১১

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৩

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৪

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৫

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৬

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৮

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৯

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X