কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ডিবির তাড়া খেয়ে’ নদীতে ঝাঁপ দিয়ে বালু ব্যবসায়ীর মৃত্যু

আমজাদ হোসেন। ছবি : সংগৃহীত
আমজাদ হোসেন। ছবি : সংগৃহীত

গাজীপুরের কড্ডায় ডিবি পুলিশের তাড়া খেয়ে আমজাদ হোসেন নামে এক বালু ব্যবসায়ী তুরাগ নদে ঝাঁপ দেওয়ার পর মারা গেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার পরদিন তার লাশ উদ্ধার করে।

নিখোঁজ আমজাদ হোসেন গাজীপুর সিটি করপোরেশনের কাঁঠালিয়াপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। আমজাদ হোসেনের দুই ছেলে ও স্ত্রী রয়েছে।

তার স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কড্ডা এলাকায় নিজ প্রতিষ্ঠানে বসে ছিলেন বালু ব্যবসায়ী আমজাদ হোসেন। এ সময় একটি মাইক্রোবাসে ৮ থেকে ১০ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠান চারপাশ থেকে ঘিরে ফেলে। একপর্যায়ে তারা আমজাদ হোসেনকে আটক করার জন্য গেলে তিনি দৌড়ে পালোনোর চেষ্টা করেন। এ সময় তাকে পেছন থেকে ধাওয়া করা হয়। একপর্যায়ে আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে গেলে স্বজন ও এলাকাবাসী নদে রাতভর খোঁজাখুঁজি করেন। স্থানীয়রা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আমজাদ হোসেনের খোঁজে উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টায় তার লাশ মেলে নদীতে।

নিখোঁজ আমজাদ হোসেনের বাবা ইদ্রিস আলী বলেন, আমজাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তারপরও বিভিন্ন সময় ডিবি পুলিশ তাকে বিরক্ত করত। বুধবার তাকে ধরতে ডিবি পুলিশ এলে তাদের হাত থেকে রক্ষা পেতে আমজাদ নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনায় দায়ীদের বিচার চাইছেন এই বাবা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন কালবেলাকে বলেন, আমজাদ হোসেনের খোঁজে তুরাগ নদে উদ্ধার তৎপরতা চালায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে তার লাশ মেলে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X