সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দেশে অরাজকতা সৃষ্টি করতে আ.লীগ নেতারা ফান্ডিং করছে : সপু

সিরাজদীখানে মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা
সিরাজদীখানে মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা

দেশে অরাজকতা সৃষ্টি করতে আওয়ামী লীগ নেতারা ফান্ডিং করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শুক্রবার (২৯ আগস্ট) জুমার নামাজের পর সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের জামিয়া আশরাফুল মাদারিস মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সপু বলেন, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার আসার পর থেকে জামায়াতে ইসলামী নানা অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কখনো বলছে নির্বাচনে যাবে না, কখনো প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি, আবার এখন শর্তসাপেক্ষে অংশ নেওয়ার কথা বলছে। তাদের আসল শর্তটাই কী? এগুলো শুধু বিএনপি ও নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টির জন্যই করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের অর্থায়নেই দেশে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির বিভিন্ন কর্মকাণ্ড চালানো হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢালকানগরের পীর সাহেব মুফতি জাফর আহমাদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X