মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধের দায়িত্ব নিলেন বিএনপি নেতা

শতবর্ষী বৃদ্ধের পাশে বিএনপি নেতা মতিন। ছবি : কালবেলা
শতবর্ষী বৃদ্ধের পাশে বিএনপি নেতা মতিন। ছবি : কালবেলা

১১ সন্তান থাকলেও ভাত কাপড় না পাওয়া শতবর্ষী তাফের আলীর দায়িত্ব নিলেন বিএনপি নেতা এমএম মতিন। বিএনপির এ নেতা বৃদ্ধের ভরণপোষণ এবং একটি পাকা ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন।

এমএম মতিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য।

রোববার (৩১ আগস্ট) সকালে নওগাঁর মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের লক্ষীরামপুর গ্রামে বৃদ্ধ মো. তাফের আলীর সঙ্গে দেখা করেন মতিন। এ সময় তিনি এ আশ্বাস দেন। এর আগে গত বছর ২১ অক্টোবর কালবেলার অনলাইনে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়।

সহায়তা পেয়ে বৃদ্ধ তাফের আলী বলেন, আমি অনেক দিন থেকেই অসহায়ভাবে জীবন-যাপন করছি। মতিনের সাহায্য পেয়ে অনেক ভালো লাগছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক। এই বয়সে আর কাজ করতে পারি না। থাকার ঘরটাও খারাপ অবস্থা। শেষ বয়সে মাথা গোঁজার ঠাঁইটাই সবচেয়ে প্রয়োজন ছিল।

স্থানীয় বাসিন্দা মো. আনিসার বলেন, আমাদের গ্রামের অসহায় তাফের আলী দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই সাহায্যের আশ্বাস দিলেও কেউ এগিয়ে আসেনি। তবে হঠাৎ বিএনপির কেন্দ্রীয় নেতা এমএ মতিন তার পাশে দাঁড়ান। তিনি ঘোষণা দেন তফের আলী যতদিন বেঁচে থাকবেন, তার ভরণ-পোষণের দায়িত্ব তিনি নেবেন। এই মানবিক উদ্যোগের জন্য আমরা এলাকাবাসী হিসেবে তাকে সাধুবাদ জানাই।

মতিন বলেন, প্রথমে দৈনিক কালবেলার প্রতিবেদনে অসহায় বৃদ্ধার দুর্দশা নিয়ে ভিডিও নিউজ দেখেই বৃদ্ধ মো. তাফের আলীর কষ্টের খবর জানতে পারি। পরে বিষয়টি অন্যান্য টিভি চ্যানেলেও প্রচারিত হলে আমি সরাসরি ঘটনাস্থলে পৌঁছাই।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশ অনুযায়ী, আমি কেবল এক মাসের খাবারের ব্যবস্থা করিনি। বরং তার সারা জীবনের ভরণপোষণ এবং একটি পাকা ঘর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। আজকেই মিস্ত্রিদের মাধ্যমে ওই পাকা ঘর নির্মাণকাজের উদ্বোধন করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১০

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১১

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১২

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৩

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৪

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৬

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৭

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৮

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৯

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

২০
X