কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসুতে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের এজিএস প্রার্থী চট্টগ্রামের জাহেদ

ডাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহেদ আহমদ। ছবি : কালবেলা
ডাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহেদ আহমদ। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়ছেন চট্টগ্রামের ছেলে জাহেদ আহমদ। তার বাড়ি রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নে। তিনি স্থানীয় হাজি হাফেজ আহমদের ছোট ছেলে। জাহেদ সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং সূর্য সেন হলের আবাসিক ছাত্র। তার ব্যালট নম্বর ৭।

এদিকে ভোটারদের নিরুৎসাহিত করার প্রচেষ্টা রুখে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহেদ আহমদ।

তিনি বলেছেন, সোমবার এবং রোববার (৩১ আগস্ট) যে ঘটনাগুলো ঘটে এসেছে তা নতুন কিছু নয়। এ ঘটনাগুলো আমাদের কাছে খুবই পরিচিত এবং আমরা মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ ধরনের ঘটনার সাথে পরিচিত। সচেতন শিক্ষার্থীরা খুব ভালো করেই জানেন, ছাত্র সংসদ নির্বাচনের একটি প্রচেষ্টা শুরু হয়, যখনই ডাকসু, চাকসুসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আয়োজন শুরু হয় তখনই আমরা দেখি এই ধরনের ঘটনা ঘটে। ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বানচাল করার প্রচেষ্টা হয়।

সোমবার (০১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জাহেদ আহমদ বলেছেন, আমরা দেখতে পেয়েছি এ ধরনের ঘটনাগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীদের আতঙ্কিত করার একটা চেষ্টা করা হচ্ছে। ভোটারদের নিরুৎসাহিত করার একটা চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই শুধু নয়, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর মধ্যে একটি সচেতনতা তৈরি হয়েছে। রাজনৈতিক জনগোষ্ঠীতে রূপান্তরিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে ক্যাম্পাসের সব শিক্ষার্থী এসব বিষয়ে সচেতন। শিক্ষার্থীরা এসব ফাঁকিবাজি, এসব রাজনীতি বানচাল করার যে পাঁয়তারা- সে বিষয়ে আগে থেকেই সচেতন এবং বুঝেন।

জাহেদ বলেন, আমরা মনে করি রোববার থেকে যেসব ঘটনা ঘটেছে সেগুলোর মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীবান্ধব যে প্রশাসন তৈরি হয়েছে; ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সে সম্ভাবনাকে নস্যাৎ করার চেষ্টা চলছে। আমরা এই সম্ভাবনা নস্যাৎ করার চেষ্টা রুখে দেব।

তিনি আরও বলেন, আমরা মনে করি সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যেই হবে এবং আগামী ডাকসু নির্বাচন ৯ তারিখের মধ্যেই হবে। ডাকসু থেকে শুরু করে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন বলে আমরা মনে করি। এ ছাড়া ভোটারদের নিরুৎসাহিত করার আরও যেসব প্রচেষ্টা চলছে তা আমরা রুখে দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X