সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকে ভয়াবহ আগুন

আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাবপত্র পুড়ে গেছে। ছবি : কালবেলা
আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাবপত্র পুড়ে গেছে। ছবি : কালবেলা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও আসবাবপত্র পুড়ে গেছে।

রোববার (১৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে সিংগাইর শহীদ রফিক সড়কের দেওয়ান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত শাখাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্যাংক কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রাত আড়াইটার দিকে হঠাৎ শাখায় আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ধোঁয়া দেখে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও জানা গেছে, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিংগাইর শাখার ব্যবস্থাপক মো. রমজান আলী বলেন, রাতের কোনো এক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণের আগেই কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়। আমাদের ধারণা, ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

সিংগাইর উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. মহিবুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুটি ইউনিট পাঠাই। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১০

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১১

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১২

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৩

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১৪

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৫

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৬

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৭

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৮

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৯

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

২০
X