চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে একটি বিদেশি পিস্তলসহ অস্ত্র মামলার দুই আসামিকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
চট্টগ্রামে একটি বিদেশি পিস্তলসহ অস্ত্র মামলার দুই আসামিকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

চট্টগ্রামে একটি বিদেশি পিস্তলসহ অস্ত্র মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) নগরীর হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশের ডিসি মাহাবুবুল আলম খান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদ মোরশেদ (৩৫) ও মোহাম্মদ খাগির প্রকাশ গরু ছাগির (৪৬)।

গোয়েন্দা পুলিশের দাবি, উদ্ধারকৃত বিদেশি পিস্তল দিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন গ্রেপ্তার দুজন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিসি মাহবুবুল আলম খান বলেন, গ্রেপ্তার দুই আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। তারা নাশকতা পরিকল্পনা করছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

নগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ বলেন, একটি বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে হালিশহর থানা মামলার পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১০

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১১

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১২

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৫

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৬

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৭

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৮

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৯

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

২০
X