বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কান্নার শব্দ শুনে পরিত্যক্ত শৌচাগারে মিলল নবজাতক

নবজাতককে স্থানীয় বাসিন্দা মতিন হাওলাদারের জিম্মায় দেওয়া হয়েছে। ছবি : কালবেলা
নবজাতককে স্থানীয় বাসিন্দা মতিন হাওলাদারের জিম্মায় দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর গ্রামে একটি শৌচাগার থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সাদেকপুর গ্রাম থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. ফখরুল ইসলাম কালবেলাকে বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ওই গ্রামের বাসিন্দা মতিন হাওলাদার ফজরের নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে একটি পরিত্যক্ত শৌচাগার থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান তিনি।

তিনি আরও বলেন, কাছে গিয়ে দেখতে পান শৌচাগারে কাঁথায় মোড়ানো অবস্থায় জীবিত নবজাতক ফেলে রাখা হয়েছে। তিনি নবজাতককে উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে থানা পুলিশকে খবর দেন।

ওসি বলেন, নবজাতকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গভীর রাতে কেউ নবজাতককে পরিত্যক্ত শৌচাগারে ফেলে গেছে। তার বয়স ২-৩ দিন হতে পারে। নবজাতকের পরিচয় খুঁজে পাওয়ার চেষ্টা চলছে।

মো. ফখরুল ইসলাম বলেন, আপাতত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে নবজাতককে উদ্ধার করা ব্যক্তি মতিন হাওলাদারের জিম্মায় দেওয়া হয়েছে। তিনিই নবজাতকের ভরণপোষণ করবেন। নবজাতকের চিকিৎসাসহ সার্বিক সহায়তা করবে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১০

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১১

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১২

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৩

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৪

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৫

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৬

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৭

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৮

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৯

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

২০
X