স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন ভারত কোচ

ভারত কোচ খালিদ জামিল। ছবি : সংগৃহীত
ভারত কোচ খালিদ জামিল। ছবি : সংগৃহীত

দেশ–বিদেশের ফুটবলেই কিছু ম্যাচ থাকে যেগুলো র‌্যাঙ্কিং বা অবস্থানের ঊর্ধ্বে, আলাদা উত্তাপ ও আবেগে মোড়া। বাংলাদেশ-ভারত লড়াই ঠিক সেরকমই। বাছাইপর্বে যাওয়ার পথ আগেই বন্ধ হলেও ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামীকালকের ম্যাচকে ঘিরে উত্তেজনা যেন পূর্ণমাত্রায়। অনলাইনে টিকিট মিলিয়ে যেতে মাত্র ছয় মিনিটই যথেষ্ট ছিল—বাকি সব নিয়েই বলছে দুই দেশের সমর্থকদের প্রতীক্ষার পারদ।

এই তীব্র আবহেই আজ সংবাদ সম্মেলনে মুখোমুখি হলেন ভারত দলের কোচ খালিদ জামিল। তার কণ্ঠেও ফুটে উঠল ম্যাচের গুরুত্ব ও চাপের বাস্তবতা। খুব সরাসরি ভাষায় তিনি বললেন, ‘এটা তো চাপের খেলা।’

এশিয়ান কাপ বাছাই থেকে বাংলাদেশ ও ভারত—দুই দলেরই বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। তবে তবুও ম্যাচকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই, বিশেষ করে প্রতিপক্ষের মাঠে, গ্যালারিভর্তি দর্শকের সামনে। জামিলও বুঝতে পারছেন ঢাকার প্রত্যাবর্তন খেলা সহজ হবে না তার দলের জন্য।

‘চাপ আছে কি না?’—প্রশ্ন শুনে কোচের সরল স্বীকারোক্তি, “হ্যাঁ, চাপ আছে। তা মানতে হবে। সবাই জানে এটি চাপের ম্যাচ। আমরা ইতিবাচক ফল চাই, আর সেটা পেতে কঠোর পরিশ্রম ছাড়া কোনো পথ নেই।”

ম্যাচের আগে ভারত দল আজ সকালে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে। বাংলাদেশের সাম্প্রতিক ফর্মও বাড়তি সতর্কতা তৈরি করছে সফরকারীদের মধ্যে। বিশেষ করে আলোচনায় আছেন লেস্টার সিটিতে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী—বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে ৪ গোল, সর্বশেষ নেপালের বিপক্ষে করেছিলেন দুটো।

তবে জামিল কোনো ব্যক্তিকে আলাদা করে নজর দিতে নারাজ, “আমরা এক জনকে নয়, পুরো দলকে নিয়ে ভাবছি। বাংলাদেশে অনেক ভালো খেলোয়াড় আছে। ম্যাচটা সিরিয়াস।”

ইতিহাসেও ভারত এগিয়ে—১৯৭৮ থেকে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৩২ বার। ভারত জিতেছে ১৬টি, বাংলাদেশ ২টি, বাকি ১৪টি ড্র। সর্বশেষ শিলংয়ে প্রথম লেগ গোলশূন্য ড্র হলেও এবার দুই দলই সাম্প্রতিক পারফরম্যান্স ও নতুন সমীকরণ নিয়ে নামবে মাঠে।

বাংলাদেশ-ভারতের লড়াই কখনোই নিছক বাছাইয়ের কাগুজে হিসাব নয়; থাকে মর্যাদার প্রশ্ন, থাকে প্রতিপক্ষকে হারানোর আলাদা উদ্দীপনা। কালও তার ব্যতিক্রম হবে না—এটা নিশ্চিতই জানিয়ে রাখলেন ভারত কোচ জামিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X