সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

২৩ মাস পর বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মণ্ডল। ছবি : কালবেলা
বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মণ্ডল। ছবি : কালবেলা

দীর্ঘ প্রায় ২৩ মাস পর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

এর আগে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ আব্দুর রাজ্জাক মণ্ডলসহ চার নেতাকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়।

এরপর ২০২৪ সালের ৯ নভেম্বর বহিষ্কারাদেশ প্রত্যাহেরর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন জানান আব্দুর রাজ্জাক মণ্ডল। আবেদন করার এক বছর পর তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিল।

বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মণ্ডল বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর মধ্য দিয়ে আবারও সত্যের জয় হয়েছে। আমি কোনো অপরাধ করিনি সেটা প্রমাণিত হয়েছে। দলের হয়ে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করে যাব।

প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনের পক্ষে নির্বাচন করার অভিযোগে আব্দুর রাজ্জাক মণ্ডলসহ বিএনপির ৪ নেতাকে বহিষ্কার করা হয়। তবে আব্দুর রাজ্জাক মণ্ডল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X