সিলেট ব্যুরো
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘দেশের স্বাধীনতা ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জেনারেল ওসমানী’

সিলেটে আতাউল গণি ওসমানীর জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী। ছবি : কালবেলা
সিলেটে আতাউল গণি ওসমানীর জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন আরিফুল হক চৌধুরী। ছবি : কালবেলা

সিলেটে নানা আয়োজন মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে হজরত শাহজালাল মাজারে বঙ্গবীর ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত করেছেন বিভিন্ন সংগঠনের নেতারা।

এ ছাড়া ওসমানী জাদুঘরের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানী। মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে তার নেতৃত্ব ও দূরদর্শিতার কারণেই মুক্তিকামী জাতি সংগঠিত হয়ে বিজয়ের পথে এগিয়ে যায়।

তিনি বলেন, ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সিলেটের দিরাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। ব্রিটিশ সেনাবাহিনী ও পাকিস্তান সেনাবাহিনীতে দীর্ঘ কর্মজীবন শেষে জাতির সংকটময় মুহূর্তে তিনি হয়ে ওঠেন স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক। মুক্তিযুদ্ধের সময় তার সাহসী সিদ্ধান্ত, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা মুক্তিকামী বাঙালিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আজও জাতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে বঙ্গবীর এম এ জি ওসমানীকে। তার অমর অবদান চিরকাল বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে। তিনি বঙ্গবীর ওসমানীর রুহের মাগফিরাত কামনা করেন।

সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সিলেট ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডের ডিজিএম জসিম উদ্দিন খন্দকার, দৈনিক খবরপত্রের সিনিয়র সাংবাদিক ও সিলেট ব্যুরো প্রধান এম এ মতিন, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, অ্যাডভোকেট নুর উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ফারুক হোসেন। স্বাগত বক্তব্য দেন সিলেট ওসমানী জাদুঘরের সহকারী কিপার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান শেষে বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর রুহের মাগফিরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে, জাতীয় জনতা পার্টির সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃত্বে শাহজালাল মাজারে বঙ্গবীর ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত করে দলটির সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির আইনবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট তাহমিনুল ইসলাম খান, জাতীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সহসভাপতি প্রফেসর আব্দুল মুহিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X