কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের হামলা, সার্ভেয়ারসহ আহত ২

গাজীপুরের শ্রীপুরের সিএন্ডবি বাজার এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান পাট ও স্থাপনা উচ্ছেদ। ছবি : কালবেলা
গাজীপুরের শ্রীপুরের সিএন্ডবি বাজার এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান পাট ও স্থাপনা উচ্ছেদ। ছবি : কালবেলা

গাজীপুরর শ্রীপুরের সিএন্ডবি বাজার এলাকায় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকান পাট ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় দখলকারী ও স্থানীয়দের হামলায় সার্ভেয়ারসহ দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ, সড়ক বিভাগের সদস্যরা যৌথভাবে অংশ নেন।

অভিযান চলাকালে হামলায় আহতরা হলেন, সার্ভেয়ার রবিউল হোসেন ও সেকশন অফিসার সাইদুর রহমান।

গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে জবরদখল করে অসংখ্য অবৈধ স্থাপনা নির্মাণ করেছে একটি চক্র। এতে সড়কের একটি উল্লেখযোগ্য বড় অংশ বেদখল হয়ে যায়। পরে সেগুলো চিহ্নিত করে উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার অভিযানে দীর্ঘদিন ধরে দখল করে রাখা দোকানপাটসহ অবৈধভাবে নির্মিত ৭০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযান চলাকালে সড়ক ও জনপথ বিভাগের দুজন কর্মকর্তা, কর্মচারী পেছনে পড়ে গেলে দখলকারীরা তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে। পরে দৌড়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর বলেন, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২৮ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক জনপথ বিভাগ। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে অভিযানকালে হামলার ঘটনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১২

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৩

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৪

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১৭

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৮

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৯

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

২০
X