পাবনা প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী-সন্তানের পর চলে গেলেন সোহেলও

তিনজন নিহতের ঘটনায় পুরো এলাকার মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ছবি : কালবেলা
তিনজন নিহতের ঘটনায় পুরো এলাকার মানুষের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ছবি : কালবেলা

পাবনার ফরিদপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্ত্রী ও সন্তানের পর আহত সোহলে রানাও মারা গেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহেল মারা যান।

এর আগে সকাল ৯টার দিকে ফরিদপুর উপজেলার ডেমরার চকচকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের সোহেল রানা (২৮), সোহেল রানার স্ত্রী আউলিয়া খাতুন (২৫) ও মেয়ে সুমাইয়া (৭)। নিহত সোহেল রানা আক্কাস আলীর ছেলে ছিলেন।

নিহত সোহেল রানার স্বজনরা বলেন, সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেয়ে মোটরসাইকেলযোগে সোহেল রানা তার স্ত্রী ও মেয়েকে নিয়ে চাটমোহরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসকরা তাকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাটোরের বড়াইগ্রামের বাগডোব এলাকায় বিকাল ৩টার দিকে মারা যায় সোহেল রানা।

ফরিদপুরের থানার ওসি হাসনাত জামান বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X