চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘ব্যালট পেপার ছাপানো’র ঘোষণা দেওয়া সেই যুবদল নেতা বহিষ্কার

মাও. আবুল খায়ের। ছবি : কালবেলা
মাও. আবুল খায়ের। ছবি : কালবেলা

‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাব, যেখানে ধানের শীষ থাকবে’ এমন ঘোষণা দেওয়া চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক মাও. আবুল খায়েরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

তবে ওই বিজ্ঞপ্তিতে ‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাব, যেখানে ধানের শীষ থাকবে’ এমন সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা উত্তর জেলা শাখার অধীনস্থ চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলে উল্লেখ করা হয়। এ ছাড়া যুবদলের সবপর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে নাম প্রকাশ না করা শর্তে কুমিল্লা উত্তর জেলা যুবদলের একাধিক নেতা জানান, নির্বাচনে আলাদা ব্যালট পেপার ছাপানোর ঘোষণা সম্পূর্ণ অরাজনৈতিক। তার এমন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। চিঠিতে সুনির্দিষ্টভাবে ‘ব্যালট পেপার ছাপানোর ঘোষণা’ উল্লেখ না করলেও মূলত ওই বক্তব্যের কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে সদ্য বহিষ্কৃত চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক মাও. আবুল খায়ের জানান, এখনো আমি কোনো চিঠি হাতে পাইনি। দল যদি আমাকে বহিষ্কার করে তারপরও দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।

এদিকে, একই প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাসেরকেও বহিষ্কার করা হয়।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট কুমিল্লার চান্দিনা উপজেলার কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় মাও. আবুল খায়ের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘প্রয়োজনে আমরা আলাদা ব্যালট পেপার ছাপাব, যেখানে ধানের শীষ থাকবে’ এমন বক্তৃতা দিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় তোলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১১

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১২

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৩

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৪

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৫

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৬

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৭

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৮

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৯

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

২০
X