দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা দেশের শত্রু : জুয়েল

কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
কুষ্টিয়ার দৌলতপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের শত্রু। তিনি বলেন, ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ অঙ্গন ডাকসুকে প্রশ্নবিদ্ধ করতে যারা অপচেষ্টা চালাচ্ছে, তারা আসলে দেশের বিরুদ্ধেই কাজ করছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি বরাবরই বলে আসছে ডাকসু নির্বাচনের ভোটার তালিকা থেকে ফ্যাসিস্টদের বাদ দিতে হবে। আজ বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন একেক সময় একেক প্রশ্ন তুলে নির্বাচনের বৈধতা নিয়ে সন্দেহ তৈরি করছে, আমরা স্পষ্ট করে বলছি ডাকসু নির্বাচন যে কোনো মূল্যে হওয়া উচিত। যারা এ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, তারা দেশের ও গণমানুষের শত্রু।

নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার দৌলতপুর-১ আসনে মনোনয়নপ্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি দৌলতপুরকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। সেজন্য এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছি। যদি দল আমাকে মনোনয়ন দেয়, ইনশাআল্লাহ দৌলতপুরের উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করব।

সম্প্রতি দৌলতপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তার লাগানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জুয়েল বলেন, এটা অত্যন্ত হীনম্মন্যতার কাজ। আমরা অতীতে দেখেছি বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলে বিএনপির মিছিল-মিটিংয়ে বাধা দেওয়া হতো, পোস্টার লাগাতে দেওয়া হতো না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি হাসিনার পথ অনুসরণ করেন, তাহলে দেশের মানুষও আপনাদের হাসিনার পরিণতি দেখাবে।

সবশেষে জুয়েল বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। বিএনপি সেই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে। আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া হাইকমিশনারের বৈঠক: ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১০

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১১

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১২

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৩

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

১৪

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

১৬

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

১৭

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১৮

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১৯

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

২০
X