সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ এএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে : আজাদ

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি। ছবি : সংগৃহীত

আগামী সংসদ নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, এ দেশের লাখো তরুণ ভোটার ফ্যাসিবাদী সরকারের আমলে ভোট দিতে পারেননি। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর সারা দেশের তরুণ ভোটাররা যারা হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন।

আজাদ বলেন, তারা এখন ভোটাধিকার প্রয়োগের জন্য দিনক্ষণ গুনছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অজানা ইশারায় অনেকে গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। এ দেশের জনগণকে নিয়ে আমরা এই ষড়যন্ত্র রুখে দেব।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক র‍্যালিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালির আয়োজন করে আড়াই হাজার উপজেলা বিএনপি।

এ সময় নির্দিষ্ট রোডম্যাপ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও নেতাকর্মীদের আশ্বস্ত করেন তিনি। ভোটারদের কাছে দলীয় নেতাকর্মীদের ছুটে যাওয়ার জন্যও আহ্বান জানান বিএনপির এই নেতা।

র‍্যালিতে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল, লাবলু, যুগ্ম সদস্য সচিব মনির, থানা যুবদলের আহ্বায়ক সেলিম, সদস্য সচিব খোরশেদ, থানা বিএনপি নেতা মতিউর রহমান মতিন, জেলা বিএনপির নেতা লুৎফর রহমান আবদু, যুবদল নেতা সাদিকুর রহমান, ছাত্রদল নেতা মোবারক, রহিম ও মুহাম্মদ উল্লাহসহ অসংখ্য নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X