সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

আর কোনো বাঁধাই নির্বাচনী ট্রেন থামাতে পারবে না : বাচ্চু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির সমাবেশে বক্তব্য দেন সাইদুর রহমান বাচ্চু। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির সমাবেশে বক্তব্য দেন সাইদুর রহমান বাচ্চু। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবারের নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। ইতোমধ্যে নির্বাচনী ট্রেন চালু হয়েছে। কোনো বাঁধাই আর নির্বাচনী ট্রেন থামাতে পারবে না।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, একটি দল পিআর নাকি জিআর পদ্ধতির কথা বলে, জনগণ পিআর জিআর কিছু বোঝে না। তারা বলে পিআর ছাড়া নির্বাচনে যাবে না। আবার তলে তলে ঠিকই নির্বাচনের প্রস্তুতি নেয়। বেহেশতের টিকিট বেচে।

বাচ্চু আরও বলেন, ত্যাগী নির্যাতিত নেতারাই নির্বাচনে মনোনয়ন পাবেন। আমাদের নেতা তারেক রহমান সব খবর রাখেন। যারা ১৭ বছর জেল জুলুম উপেক্ষা করে মাঠে থেকেছেন তারেক রহমান তাকেই মূল্যায়ন করবেন।

এর আগে বিকেল ৫টায় সাইদুর রহমান বাচ্চু এবং উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী পৌর শহর প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেএম শরফুদ্দিন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন।

সমাবেশে সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিন প্রমুখসহ নেতারা বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-দপ্তর সম্পাদক শেখ এনামুল হকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নাদিরা, নাসিরসহ জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X