ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ব দূরপাল্লার সাঁতারে বাংলাদেশের ৬ পদক

পদক পাওয়া সাঁতারুরা। ছবি : সংগৃহীত
পদক পাওয়া সাঁতারুরা। ছবি : সংগৃহীত

ভারতের মুর্শিদাবাদে ভাগীরথী নদীতে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা থেকে সাফল্য নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। আসর থেকে লাল-সবুজদের অর্জনের খাতায় ছিল ৬ পদক—৩ রৌপ্য ও ৩ ব্রোঞ্জ। পুরুষ ও নারী দুই বিভাগেই পদক পেয়েছে বাংলাদেশ।

পুরুষদের ৮১ কিলোমিটার প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সাঁতারু নুরুল ইসলাম রৌপ্য পদক জিতেছেন, ব্রোঞ্জ পদক জিতেছেন মো. নয়ন আলী। পুরুষদের ১৯ কিলোমিটার ইভেন্টেও একই সাফল্য পায় বাংলাদেশ—এ ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ রৌপ্য পদক জিতেছেন, ব্রোঞ্জ জিতেছেন জুয়েল আহমেদ। নারী বিভাগে ১৯ কিলোমিটার ইভেন্ট বাংলাদেশের অর্জনের খাতা সমৃদ্ধ করেছে। এ ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন রৌপ্য পদক জিতেছেন, বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা জিতেছেন ব্রোঞ্জ পদক।

সাফল্য নিয়ে ফেরা বাংলাদেশ দলের সদস্যদের মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় সাঁতারুদের মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন। ফেডারেশনের কোষাধ্যক্ষ মেজর (অব.) মো. আতিকুর রহমানসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

১৬ সদস্যের বাংলাদেশ সাঁতার দল এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। বিশ্ব দূরপাল্লার সাঁতারে সাফল্য অবশ্য বাংলাদেশের জন্য নতুন নয়। অতীতেও বিভিন্ন আসর থেকে সাফল্য পেয়েছে লাল-সবুজরা। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন সাম্প্রতিক সাফল্য সম্পর্কে বলেছেন, ‘এ অর্জন বাংলাদেশের সাঁতারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং তরুণ সাঁতারুদের উৎসাহিত করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X