ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইলে শুরু হতে যাচ্ছে কিউট জেলা হ্যান্ডবল লিগ

কিউট জেলা হ্যান্ডবল লিগ। ছবি : সংগৃহীত
কিউট জেলা হ্যান্ডবল লিগ। ছবি : সংগৃহীত

মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য কিউটের পৃষ্ঠপোষকতায় বছরব্যাপী আয়োজিত হবে বিভিন্ন জেলার হ্যান্ডবল লিগ। ১৩ জেলায় পুরুষ এবং ৭ জেলায় নারী বিভাগে লিগ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুটা হচ্ছে নড়াইল জেলা দিয়ে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শুরু হচ্ছে এ জেলার লিগ। লিগ চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

নড়াইল জেলা লিগের উদ্বোধনী অনুষ্ঠান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিগের উদ্বোধন করবেন স্থানীয় জেলা প্রশাসক ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিউট জেলাভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব সাঈদ আহমেদ। এ লিগ আয়োজনের অংশ হিসেবে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে জেলাভিত্তিক লিগ আয়োজনের কার্যক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নড়াইল জেলার ক্রীড়া অফিসার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. কামরুজ্জামান। নড়াইল জেলার কিউট জেলাভিত্তিক পুরুষ হ্যান্ডবল লিগে ২৪ ক্লাব অংশগ্রহণ করবে। ১১ দিনব্যাপী লিগের সব খেলা নড়াইল জেলার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X