সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

নৌকাডুবিতে মায়ের মৃত্যু, মেয়ে নিখোঁজ

জামালপুরের সরিষাবাড়ীতে যাত্রীবোঝাই নৌকাডুবি। ছবি : সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ীতে যাত্রীবোঝাই নৌকাডুবি। ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে যাত্রীবোঝাই নৌকাডুবিতে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মেয়েসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

নিহত মোর্শেদা বেগম (৩৫) সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা গ্রামের আনছার আলীর স্ত্রী। নিখোঁজদের মধ্যে তার মেয়ে শোভা (৯) রয়েছে। আহতরা হলেন- জাহিদুল ইসলাম, শাহীনুর রহমান, সুলতানা পারভীন এবং সবুজ মিয়া। তাদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধারাবর্ষা এলাকার শাহীনুর খেয়াঘাটে একটি নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে অতিরিক্ত যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। ধারণা করা হচ্ছে, নৌকায় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল এবং মাঝি না থাকায় যাত্রীরা নিজেরাই নৌকা চালাচ্ছিলেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।

কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, নৌকাবাইচ দেখতে আসা প্রচুর মানুষের ভিড় ছিল। সন্ধ্যা ৭টার দিকে একটি নৌকা পারাপারের সময় হঠাৎ ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে।

উদ্ধার অভিযানের বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন বলেন, সরিষাবাড়ীতে ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। শনিবার জেলা বা বিভাগীয় কার্যালয় থেকে ডুবুরি দল এসে তল্লাশি চালাবে। নিখোঁজদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১০

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১১

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১২

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৩

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৪

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৫

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৬

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৭

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৮

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৯

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

২০
X