সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

চার পা ওয়ালা কানিবক দেখতে কৌতূহলী মানুষের ভিড়

চার পা ওয়ালা কানিবক। ছবি : সংগৃহীত
চার পা ওয়ালা কানিবক। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই বালাটারি গ্রামের মো. আব্দুর রশিদের বাড়িতে দেখা মিলেছে চার পা ওয়ালা এক কানিবকের। খবর পেয়ে ব্যতিক্রমধর্মী বকটি দেখতে রশিদের বাড়িতে প্রতিদিন ভিড় করছেন কৌতূহলী মানুষ।

মো. আব্দুর রশিদ বালাটারি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় হাঁড়িপাতিল ব্যবসায়ী।

জানা গেছে, হাঁড়িপাতিল বিক্রি করে সংসার চালান আব্দুর রশিদ। পেশার তাগিদে উপজেলার শহর, গ্রামগঞ্জে ছুটে বেড়ান তিনি। কিছুদিন আগে হাঁড়িপাতিল বিক্রি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ। পুকুর পাড়ের রাস্তার পাশ দিয়ে ফেরার সময় একটি কানিবক দেখে দাঁড়িয়ে যান। হঠাৎ চোখ পড়ে বকটির পায়ের দিকে।

দেখতে পান অন্য বকের চেয়ে এ পাখির পায়ের সংখ্যা বেশি। একটি দুটি নয়, চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে বকটি। কৌশলে ধরে ফেলেন তিনি। বাড়িতে এনে খাঁচায় বন্দি করে রাখেন এ ব্যবসায়ী। চার পা ওয়ালা ওই বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতা ভিড় করছেন।

দর্শনার্থী মো. আজগর আলী বলেন, এ বয়সে অনেক বক চোখে পড়েছে। চার পা ওয়ালা বক কখনো দেখিনি। সবই আল্লাহর ইচ্ছা।

আব্দুর রশিদ বলেন, রাস্তার পাশে বকটির চার পা দেখে আমি খুব অবাক হই। সেদিন রাস্তার পাশে বকটিকে দেখে মায়া লেগে যায়। কৌশলে বকটি ধরে এনে খাঁচায় রেখেছি।

ফুলবাড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আরিফুর রহমান কনক কালবেলাকে বলেন, এটি একটি দেশি প্রজাপতির বক। গ্রামের মানুষজনের কাছে কানিবক বলে পরিচিত। পাখিটি জন্মগত ত্রুটির কারণে এমনটি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X