বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

থানা থেকে পালানো আসামি গ্রেপ্তার, দুই পুলিশকে প্রত্যাহার

পালিয়ে যাওয়া রাব্বি মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা
পালিয়ে যাওয়া রাব্বি মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : কালবেলা

বগুড়ার শেরপুরে চুরির মামলায় গ্রেপ্তারের পর থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পর রাব্বি মিয়া (২৭) নামের ওই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর কলোনি গ্রামের ফজর আলীর ছেলে।

এদিকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই এরশাদ হোসাইন ও কনস্টেবল রাশেদুল ইসলামকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার তারাটিয়া গ্রামে তার খালু শ্বশুরের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, গত ২৯ জুলাই উপজেলার ভবানীপুর ইউনিয়নের একটি বাড়িতে চুরির ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে সেই মামলায় রাব্বিকে গত শনিবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর শেরপুর থানায় এনে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের একটি কক্ষে রাখার পর সকাল ৭টার দিকে বাথরুমে যাওয়ার কথা বললে কর্তব্যরত কনস্টেবল রাশেদুল তাকে বের করে আনলে কিছু বুঝে ওঠার আগেই পুলিশকে ধাক্কা দিয়ে সে পালিয়ে যায়।

আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই এরশাদ হোসাইন ও কনস্টেবল রাশেদুল ইসলামকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এ ঘটনায় পুলিশের মধ্যে তোলপাড় শুরু হয় এবং পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান শুরু হয়।

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন কালবেলাকে বলেন, পুলিশ হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে কর্তব্যে অবহেলার জন্য দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া রাব্বিকে ধরতে পুলিশ বিশেষ অভিযান শুরু করলে রোববার সকালে সলঙ্গা থানার তারাটিয়া গ্রামে তার খালু শ্বশুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। থানায় কর্তব্যরত পুলিশকে আঘাত করে পালানোর ঘটনায় রাব্বির বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১০

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১১

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১২

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৩

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৪

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৫

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৭

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৮

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৯

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

২০
X