কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ 

শ্রমিক বিক্ষোভ ঘিরে কারখানার আশপাশে পুলিশের উপস্থিতি। ছবি : কালবেলা
শ্রমিক বিক্ষোভ ঘিরে কারখানার আশপাশে পুলিশের উপস্থিতি। ছবি : কালবেলা

এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বাসন সড়ক এলাকায় আলিফ ক্যাজুয়াল নামের একটি কারখানায় শ্রমিকদের বিক্ষোভ হয়েছে। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে বিক্ষোভ শুরু করে। এ সময় শিল্প পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এতে শিল্প পুলিশের ৫ সদস্য ও ২০ জন শ্রমিক আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক মাসের বকেয়া বেতনের দাবিতে আরিফ ক্যাজুয়াল কারখানার শ্রমিকরা সকাল সোয়া ৮টার দিকে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিল্প পুলিশের ৫ সদস্য আহত হন।

শ্রমিকদের দাবি, তাদের তিন মাসের বকেয়া রয়েছে। পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ায় ২০ জন শ্রমিক আহত হয়েছে।

এ বিষয়ে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, কারখানাটি গত মাসের ২৮ তারিখ থেকে সাধারণ ছুটি রয়েছে। আজকে কারখানাটি খোলার কথা ছিল। শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের জন্য আধাঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১০

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১১

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১২

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৩

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৪

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৫

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৬

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১৭

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৮

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৯

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

২০
X