বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

২৫ সেকেন্ডে হাতুড়ি দিয়ে ২৩ বার আঘাত করা হয় ইকবালকে

প্রধান আসামি রাকিবুল ইসলাম ওরফে রতনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছবি : সংগৃহীত
প্রধান আসামি রাকিবুল ইসলাম ওরফে রতনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ছবি : সংগৃহীত

বগুড়ায় পেট্রলপাম্পের কর্মকর্তা ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় রাকিবুল ইসলাম ওরফে রতনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিবুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, হত্যার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ভিডিওতে দেখা গেছে, ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করতে সময় লেগেছে ২৫ সেকেন্ডের মতো। হাতুড়ি দিয়ে ২৩ বার ইকবালকে আঘাত করা হয়। পরে মৃত্যু নিশ্চিত হলে রাকিবুল পালিয়ে যায়।

বগুড়া জেলা ডিবির ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পেট্রলপাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হত্যা করেন রাকিবুল। তেল চুরি নিয়ে মিথ্যা অভিযোগে মারধরের প্রতিশোধ নিতে তিনি এ হত্যাকাণ্ড ঘটান বলে পুলিশের কাছে দাবি করেন রাকিবুল। হত্যার পর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈরের মৌচাক এলাকায় গিয়ে আত্মগোপন করেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল হত্যার দায় স্বীকার করেছেন।

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে এ হত্যাকাণ্ড ঘটে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১০

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১১

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১২

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৩

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৪

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৫

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৬

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৭

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৮

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৯

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

২০
X