বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
বগুড়া-৬ (সদর) আসনে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল এখনো ঘোষণা হয়নি। কিন্তু এরই মধ্যে প্রধান রাজনৈতিক দল বিএনপি তাদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্য বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি সুদুর লন্ডনে থাকলেও বগুড়ার নেতাকর্মীরা নেমে পড়েছেন নির্বাচনী প্রচারণায়। প্রার্থী ঘোষণার পরই সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় দলের নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাস করতে থাকেন। রাতেই তারা ধানের শীষের পক্ষে মিছিল করেছে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রেজাউল করিম বাদশা এ মনোনয়নকে বগুড়ার সর্বস্তরের মানুষের জন্য খুশির সংবাদ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এ খবর পাওয়ার পরপরই তারেক রহমানকে টেলিফোন করে বগুড়াবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। তিনি দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।

রেজাউল করিম বাদশা আরও বলেন, ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভোট দিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানকে বগুড়াবাসী নির্বাচিত করবে। আমরা আশা করছি, বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং প্রধানমন্ত্রী হবেন। এ মুহূর্ত থেকেই ধানের শীষের পক্ষে কাজ শুরু করার আহ্বান জানান তিনি।

এদিকে মঙ্গলবার বিকেলে তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ, গণসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।

তিনি বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

এ সময় আলী আজগর তালুকদার হেনা বলেন, বগুড়া-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের অভিযাত্রায় বগুড়াসহ সারাদেশ এগিয়ে চলুক। সবাই নিজ নিজ অবস্থান থেকে ম্যাডাম এবং তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার জন্য কাজ করবেন।

তিনি আরও বলেন, ‘ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করতে হবে। তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। ধানের শীষে ভোট চাই, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চাই।’

বগুড়া সদর আসনের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক মঞ্জু , সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান রাজা, রাজেদুর রহমান রাজু, মুন্না, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইমরান, যুবদল নেতা মোসলেম উদ্দিন, সাদ্দাম হোসেন, মানিক, জন, ফয়সাল, শামীম, সবুজ, ছোটন, তাহের, রেজাউল, হানিফ, স্বেচ্ছাসেবক দল নেতা রিমন, এলিন, আসিফসহ ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১০

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১১

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১২

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৩

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১৪

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৫

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৬

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৮

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৯

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

২০
X