রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘নুরাল পাগলার ঘটনায় কোনো গণগ্রেপ্তার হবে না’

রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি। ছবি : কালবেলা
রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি। ছবি : কালবেলা

ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মো. সিদ্দিকুর রহমান বলেছেন, নুরাল পাগলার ঘটনায় কোনো গণগ্রেপ্তার হবে না। যারা অপরাধী তাদেরই আইনের আওতায় আনা হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরিফ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এখানে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। পোশাকে পুলিশ ছিল, আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল। পুলিশ প্রশাসনের যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সিদ্দিকুর রহমান বলেন, আমাদের কার্যক্রম চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সব বিষয়ই আমরা খতিয়ে দেখছি। আশা করি আমরা জনগণকে সুবিচার দিতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামসহ অন্যরা।

উল্লেখ্য, শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে তৌহিদি জনতার হামলা, অগ্নিসংযোগ ও ভক্তদের পাল্টা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। উত্তেজিত জনতা দরবার শরিফে হামলা চালায়, এতে আহত হন দুই পক্ষের শতাধিক মানুষ। এ ঘটনায় প্রাণ হারান রাসেল মোল্লা (২৮)। তিনি জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের জটু মিস্ত্রিপাড়ার আজাদ মোল্লার ছেলে।

এ ঘটনায় অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে পুলিশের উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলাটি করেন। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X