বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১২ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জ শেষ করে ঢাকায় গিয়ে খেলব : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, আমাকে গালি দিলে আপত্তি নেই। কিন্তু শেখ হাসিনাকে খারাপ গালি দিবা? তাহলে খবর আছে। আমি বলতে চাই, কখন খেলতে চাস বল। ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জের এক মাথা থেকে আরেক মাথা শেষ করে দিয়ে ঢাকায় গিয়ে খেলব।

সোমবার (১১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম ভূঁইয়া। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সহসভাপতি মাসুদুর রহমান মাসুমসহ চেয়ারম্যানরা।

শামীম ওসমান বলেন, আমরা পরবর্তী প্রজন্মকে সুন্দর দেশ দিতে চাই। শেখ হাসিনা এখন আওয়ামী লীগের না। শেখ হাসিনা আগামী দিনের বাচ্চাদের ভবিষ্যৎ। আমাদের বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে দরকার।

তিনি বলেন, এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী পা গেঁড়ে বসে আমার নেত্রীর সঙ্গে কথা বলেন। আমেরিকার রাষ্ট্রপতি সেলফিও তোলেন। এগুলো সাবজেক্ট না। সাবজেক্ট হলো বাংলাদেশের মানুষ তাকে বিশ্বাস করে।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে এমন একজন পলিটিক্যাল নারী আছেন যিনি বলেছেন পুলিশ ছাড়া নামতে। আমি বলেছি পুলিশও তোদের দিলাম। এবার বল কবে নামবি? আমাকে গালি দিলে আপত্তি নেই। কিন্তু শেখ হাসিনাকে খারাপ গালি দিবা? তাহলে খবর আছে। কখন নামতে চাস, খেলতে চাস বল। ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জের এক মাথা থেকে আরেক মাথা শেষ করে ঢাকায় গিয়ে খেলব। ওদের জন্য আমাদের নারীরাই যথেষ্ট।

নারায়ণগঞ্জের এই এমপি বলেন, আমাদের গালি দিক কোনো সমস্যা নাই কিন্তু নারায়ণগঞ্জের রাজপথে দাঁড়িয়ে বঙ্গবন্ধু আর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করবে এগুলো সহ্য করব না। এগুলো মেনে নেওয়ার মতো না। অন্তত আমরা মেনে নিতে পারব না। আমরা যারা ’৭৫-এর পরে রাজনীতিতে এসেছি তারা শেখ হাসিনাকে মায়ের দৃষ্টিতে দেখি। ওরা আমাদের মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালাগাল করবে, এটা তো আমরা মেনে নেব না। এমন কর্মকাণ্ড আমরা মেনে নিতে পারি না। তাই মনে হয়েছে, এবার ঘণ্টা বাজানোর সময় এসেছে। কারণ দেশের সব আন্দোলন শুরু হয়েছে এ নারায়ণগঞ্জ থেকে। তাই নারায়ণগঞ্জেই আমাদের ঘণ্টা বাজাতে হবে।

এ সময় সোনারগাঁ উপজেলা আ.লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X