কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

কয়রা উপজেলা ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত

শনিবার কয়রা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত
শনিবার কয়রা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে শনিবার (১৭ জুন) বিকেল ৪টায় কয়রা সদরের সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উপস্থাপন করে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন।

খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসীন রেজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রী এবং কয়রা উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যন এসএম বাহারুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্যাহ আল মামুন লাভলু, সাবেক ছাত্রলীগ নেতা ইমদাদুল হক টিটু, মেজবাহ উদ্দিন মাসুম, জেলা ছাত্রলীগ নেতা মারুফ হুসাইন, আমির মোমেনীন রানা, তানভির রহমান আকাশ, মৃণাল কান্তি বাছাড়, আশিকুজ্জামান তানভীর, কাজী নাজিব, আতিকুর রহমান আতিক, বাধন হালদার, নাজমুল বাছাড় সম্রাট, শেখ রাসেল, আ. রহমান, রাকিব মাহমুদ, লিখন আহমেদ, পলাশ রায়, ফাইম, আয়ন, অলিউজ্জামান সানি, ইব্রাহিম শেখ, মফিজুর রহমান মুন্না, আবির হোসেন, বিভিন্ন উপজেলার ছাত্রলীগ নেতা পার্থ প্রতিম চক্রবর্তী, আনারুল ইসলাম, শেখ মাসুদ রানা, শেখ রেজওয়ানুল, আবির আক্তার আকাশ ও আরিফ আহমেদ জয় প্রমুখ।

সভায় খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. পারভেজ হাওলাদার ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে দেশবিরোধী ‘ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রলীগের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

আগামীতে কয়রা উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করার জন্য তৃণমৃল নেতাকর্মীদের প্রাধান্য দেওয়া হবে। তা ছাড়া প্রকৃত ছাত্রদের সমন্বয়ে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হবে। এ সময় কয়রা উপজেলার ৭টি ইউনিয়নসহ উপজেলা ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১০

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১১

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১২

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৩

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৪

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৫

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৬

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৮

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৯

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

২০
X