ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

দাগনভূঞায় সড়ক সংস্কার কাজে বাধা, গ্রেপ্তার ১

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

ফেনীর দাগনভূঞায় সড়ক সংস্কার কাজের বালুর ট্রাক জব্দ করে চাঁদা দাবির অভিযোগে করিম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে দাগনভূঞা জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রত্যক্ষদর্শী বালু সাপ্লাইয়ার সোহাগ বলেন, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে দাগনভূঞা পৌরসভার ৮ ও ৯ নম্বর গ্রামীণ ট্রাওয়ার সড়কের কাজের অগ্রগতির জন্য বালু নিতে গেলে জিরো পয়েন্টে ট্রাক আটক করে শামীম নামে একজন। এ সময় তিনি বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে শামীম কার সঙ্গে যেন ফোনে কথা বলে ট্রাকটি নিয়ে যায়। পরে বালু সরবরাহকারী পিন্টুকে কল দিয়ে শামীম কথা বলেন। পরে অনিক নামের একজন ও শামীম আমার গাড়িচালককে নামিয়ে দিয়ে বালুভর্তি গাড়ি পৌরসভার নামার বাজারে নিয়ে যায়। পরে আমি ঘটনার বিস্তারিত ঠিকাদারকে জানাই।

ঠিকাদার আবদুল কাদের বলেন, আমি রাত সাড়ে ৩টার দিকে ঘটনার বিবরণ শুনে থানার উপপরিদর্শক (এসআই) রোকন অবগত করি। তিনি ওসি ওয়াহিদ পারভেজের সঙ্গে কথা বলে তাৎকক্ষণিক দাগনভূঞা নামার বাজার থেকে বালুভর্তি ট্রাক উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঠিকাদার রাতে বিষয়টি আমার অফিসার রোকনকে জানালে আমি তাৎক্ষণিক ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দিই। এসআই রোকন ট্রাকসহ করিম নামে একজনকে আটক করে। ঠিকাদার আবদুল কাদের তিনজনকে (শামীম, অনিক ও করিম) আসামি করে মামলা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X