রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে দুই বোনের বিসিএস জয়

ডা. সিলমা সারিকা শশী ও ডা. সিলমা সুবাহ আরশি। ছবি : সংগৃহীত
ডা. সিলমা সারিকা শশী ও ডা. সিলমা সুবাহ আরশি। ছবি : সংগৃহীত

একসঙ্গে বিসিএস জয় করেছেন রাজবাড়ীর আপন দুই বোন ডা. সিলমা সারিকা শশী এবং ডা. সিলমা সুবাহ আরশি। ৪৮তম (বিশেষ) বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তারা। দুই বোনের এ সাফল্যে আনন্দে ভাসছে পরিবারটি।

শশী ও আরশি রাজবাড়ী পৌরসভার ভবানীপুর নিবাসী রাজবাড়ী সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আক্কাস আলী মোল্লা এবং বালিয়াকান্দির মীর মোশাররফ হোসেন কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রফেসর মালেকা আক্তার শিখা দম্পতির মেয়ে। ২০১৫ সালে এসএসসি এবং ২০১৭ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন।

এরপর সিলমা সারিকা শশী ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং সিলমা সুবাহ আরশি ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে তারা ২০২২ সালে এমবিবিএস পাশ করেন। এরপর তারা ইন্টার্নশিপ করেন। পরে তারা দুজনই বিসিএসের প্রস্তুতি নেন এবং ৪৮তম বিসিএস পরীক্ষা দেন।

শশী ও আরশির বাবা আক্কাস আলী বলেন, আমার দুই মেয়ে ছোট বেলা থেকেই অনেক মেধাবী ছিল। তাদের স্বপ্ন ছিল তারা বড় হয়ে চিকিৎসক হবে। সেই লক্ষ্য নিয়ে তারা পড়ালেখা করেছে। আমি এবং তাদের মা আমরা দু’জনই আমার দুই মেয়েকে মানসিকভাবে সবসময় সাপোর্ট করেছি। তারা দুই বোনই একই বয়সী হওয়ায় এসএসসি এবং এইচএসসি একই স্কুলে একই সঙ্গে পড়েছে। সেখানে তারা দু’জনই জিপিএ-৫ পেয়ে পাস করে।

তিনি আরও বলেন, শশী ময়মনসিংহ মেডিকেল ও আরশী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে। পরে তারা বিসিএসের প্রস্তুতি নিয়ে ৪৮তম বিসিএস পরীক্ষা দেয়। গত বৃহস্পতিবার তাদের ফলাফল দিয়েছে। তারা দু’জনই স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে। তাদের জীবনের প্রথম বিসিএস পরীক্ষা ছিল এটি। আমি আমার দুই মেয়ের জন্য সবার কাছে দোয়া চাই।

শশী ও আরশীর মামা রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল কালবেলাকে বলেন, আমার দুই ভাগ্নির একসঙ্গে বিসিএস জয়ে আমরা আনন্দিত। তারা যেন মানবিক চিকিৎসক হয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারে এটাই আমাদের প্রত্যাশা। দুই বোনের একসঙ্গে বিসিএস জয়ের এই সাফল্যে তাদের পিতা-মাতা, ভাই-বোন সবার পাশাপাশি রাজবাড়ীবাসী আনন্দিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X