চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি (অনলাইন)
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

কবরস্থানে ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণের আঘাতে কবরস্থানের পাশের সীমানা প্রাচীর ভেঙে পড়ে। ছবি : কালবেলা
ককটেল বিস্ফোরণের আঘাতে কবরস্থানের পাশের সীমানা প্রাচীর ভেঙে পড়ে। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বসতবাড়ির পেছনের এক কবরস্থানে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের আঘাতে কবরস্থানের পাশের একটি সীমানা প্রাচীর ভেঙে পড়ে। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার রানিহাটি এলাকার ধুমিহায়াতপুর গ্রামে আহসান মঞ্জুরের কবরস্থানে প্রায় ১৫-২০টি ককটেল বিস্ফোরিত হয়।

স্থানীয় বাসিন্দা আমেনা বেগম জানান, ভোররাতে হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে ধোঁয়া দেখতে পানে। পরে ঘটনাস্থলে গিয়ে ককটেলের আলামত পাওয়া যায়। তার ধারণা, এলাকায় আল আমিন নামের একজন এসব ককটেল মজুত করেছিল।

আরেক বাসিন্দা আতিকুল ইসলাম জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। কবরস্থানে গিয়ে দেখা যায়, দেয়াল ভেঙে গেছে এবং মাটি উড়ে গেছে। তার মতে, অন্তত ২০টি ককটেল সেখানে বিস্ফোরিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ কালবেলাকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মজুত রাখা ককটেল বিস্ফোরিত হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১০

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১১

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১২

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৩

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৪

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৫

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৬

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৭

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৮

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৯

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

২০
X