তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে প্রতিহত করা হবে : আনিসুল হক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে বক্তব্যে দেন কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক। ছবি : কালবেলা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে বক্তব্যে দেন কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক। ছবি : কালবেলা

বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি বা অনিয়ম করার চেষ্টা করে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক।

তিনি বলেন, চাঁদাবাজদের সবাই মিলে প্রতিহত করব। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী বাজার মেইন রোডে আয়োজিত স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতনের নেতৃত্ব দেন আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ক্ষমতায় এলে সুনামগঞ্জ-১ আসনসহ সারাদেশে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ব্যবসা ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, তারেক রহমান জনতার নেতা। তিনি নির্দেশ দিয়েছেন—জনগণের পাশে থাকতে হবে, কারও প্রতি অবিচার নয়, সবাইকে ভালোবাসতে হবে। তার ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে সকল শ্রেণিপেশার মানুষের অধিকার নিশ্চিত থাকবে।

উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহীন আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাকাব উদ্দিন, সদস্য আবুল হুদা, এমদাদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলম ও সাধারণ সম্পাদক সামাদ মুন্সি প্রমুখ।

এ ছাড়া সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১০

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১১

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১২

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৩

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৪

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৫

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৬

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৭

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৮

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

২০
X