বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বানচালের অপচেষ্টা জনগণই প্রতিহত করবে : জেএসডি

ফেনী সদরের জেএসডি রাজনৈতিক নেতাদের সঙ্গে দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : সংগৃহীত
ফেনী সদরের জেএসডি রাজনৈতিক নেতাদের সঙ্গে দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। ছবি : সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, বিশেষ কিছু মহল থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয়, সে জন্য তৎপরতা শুরু করেছে। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর গণতান্ত্রিক ধারায় উত্তরণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি কেউ বাধাগ্রস্ত করতে চাইলে জনগণই তা প্রতিহত করবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ফেনীর সোনাগাজী উপজেলা সদরে বিভিন্ন শ্রেণিপেশা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বপন আরও বলেন, সংস্কার একটি গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন আরও একটি প্রয়োজনীয় ধাপ। যেটি নির্বাচনের আগেই শেষ করতে হবে। কিন্তু এসবের বাস্তবায়ন কী প্রক্রিয়ায় হবে, তা চূড়ান্ত না করলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জেএসডির সভাপতি হীরা লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন উদ্দিন মজুমদার সাচ্ছু, উপজেলার আহ্বায়ক সুলতান আহমেদ, উপজেলা জেএসডি নেতা হাফেজ আহমেদ, কাজী আবদুল মান্নান, মোহাম্মদ মোস্তফা, মাহফুজ আলম, জেএসডি নেতা মোহাম্মদ আলী জিন্নাহ, তাজ উদ্দিন সবুজ, এম এইচ জাহাঙ্গীর, শাহাদাত হোসেন সবুজ, একেএম জুয়েল, শরিয়ত উল্লাহ প্রমুখ।

এদিকে সোনাগাজী উপজেলা সদরে গণসংযোগের সময় সাবেক পৌর মেয়র বিএনপি নেতা জামাল উদ্দিন সেন্টু ও মোবারক হোসেন দুলাল (ভিপি)সহ অন্য নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। এছাড়া দুপুরে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মতবিনিময় করেন।

পরে বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে ফেনীর সন্তান জেএসডির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সদ্য প্রয়াত কামাল উদ্দিন মজুমদার সাজুর স্মরণসভায় বক্তব্য রাখেন স্বপন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X