হবিগঞ্জ ও নবীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ। ছবি : কালবেলা
ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ। ছবি : কালবেলা

হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিম পাড় গ্রামে শামীমা আক্তার (৪৫) এবং তার শিশু পুত্র তোকি আহমেদ (৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি বাস দ্রুতগতিতে আসার সময় মহাসড়ক পার হতে থাকা মা ও তার ছোট ছেলেকে চাপা দেয়। বাসটি এত দ্রুতগতিতে ছিল যে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে মারা যান দুজন। ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং ঘাতক বাস আটক করে রাখে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান কালবেলাকে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১০

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১২

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৩

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৪

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৫

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৬

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৭

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৯

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

২০
X