রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাজেকে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

পাহাড়ের গভীর খাদ থেকে হতাহতদের উদ্ধার করছেন স্থানীয় লোকজন ও সেনাবাহিনী। ছবি : কালবেলা
পাহাড়ের গভীর খাদ থেকে হতাহতদের উদ্ধার করছেন স্থানীয় লোকজন ও সেনাবাহিনী। ছবি : কালবেলা

রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় পিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাটের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুরে বাঘাইছড়ি উপজেলাধীন বাঘাইহাট থেকে সাজেকগামী পর্যটকবাহী জিপগাড়ি সিজকছড়া এলাকায় পৌঁছলে রাস্তার ঢালুতে গাড়ির ব্রেক ফেল করে পাহাড়ের নিচে পড়ে যায়। এতে একজন ঘটনাস্থলে মারা যান। আহত হয়েছেন ১১ জন। পরবর্তীতে স্থানীয় লোকজন ও সেনাবাহিনী কর্তৃক তাদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, বিষয়টি শুনেছি। দুপুরে সাজেক যাওয়ার পথে সিজকছড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়িতে থাকা আরও ১১ জন।

তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থীর নাম পিংকি শুনেছি, তবে সঠিক এখনো বলতে পারছি না। আহতদের চিকিৎসার জন্য প্রশাসন কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X