দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

সাপের কামড়ে প্রাণ গেল ৩ গৃহবধূর

গোখরা সাপ। ছবি : সংগৃহীত
গোখরা সাপ। ছবি : সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৃথক এলাকায় সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও রোববার (১৪ সেপ্টেম্বর) উপজেলার শিবনগর ইউনিয়ন ও কাজিহাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তারা হলেন—উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর গোয়ালপাড়া গ্রামের কৃষ্ণচন্দ্রর স্ত্রী কনিকা রানী ও কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী বুলবুলি বেগম (৩৫) ও একই ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকার শ্যামল রায়ের স্ত্রী বিনা রানীর (৪৫)।

জানা গেছে, মঙ্গলবার সকালে রাজারামপুর গোয়ালপাড়ায় কনিকা রানীকে রান্না করার সময় হঠাৎ খড়ির মধ্যে থেকে সাপ বেরিয়ে এসে কামড় দেয়। কনিকা রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার সময় পথেই মারা যান তিনি।

এ দিকে কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে সকালে মাটির চুলা থেকে ছাই তুলছিলেন বুলবুলি বেগম। এ সময় হাতে সাপে কামড় দেয়। আহত অবস্থায় তাকেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে নেওয়ার পথে তিনিও মারা যান।

অন্যদিকে রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় কাজিহাল ইউনিয়নের পুকুরি সিংপাড়া এলাকায় বিনা রানী মাটির ঘরে গর্ত দেখতে পান। এ সময় তিনি পা দিয়ে গর্তের মুখ বন্ধের চেষ্টা করলে ভেতরে থাকা সাপ তার পায়ে কামড় দেয়। এর কিছুক্ষণ পর নিজ বাড়িতেই মারা যান তিনি।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুরে আলম বলেন, আমাদের হাসপাতালে অ্যান্টিভেনম ইনজেকশন মজুত রয়েছে। তবে রোগীর সিমটম এবং কী সাপ কেটেছে, তা জেনে প্রক্রিয়া অনুযায়ী শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। সাপে কাটা রোগীদের অবস্থা খুব বেশি খারাপ ছিল এবং একজনের সাপে কাটার সিমটম পর্যন্ত পাওয়া যায়নি। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X