চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

শেকলবন্দি আকাশ ফিরতে চায় পড়ার টেবিলে

মা-বাবার সঙ্গে শেকলবন্দি আকাশ। ছবি : কালবেলা
মা-বাবার সঙ্গে শেকলবন্দি আকাশ। ছবি : কালবেলা

আকাশের বয়স সবেমাত্র ১৭ বছর। যে বয়সে পড়ার টেবিলে মনোযোগ দেওয়ার কথা, বিকেল হলে মাঠে খেলাধুলা করার কথা। ঠিক সেই সময়ে মানসিক ভারসাম্যহীন হয়ে শেকলবন্দি জীবনযাপন করেছে সে। পরিবার বলছে, সঠিক চিকিৎসা করাতে পারলে আকাশ ফিরবে তার স্বাভাবিক জীবনে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহনের কথা জানিয়েছেন।

আকাশ কুড়িগ্রামের চিলমারী উপজেলার পশ্চিম খরখরিয়া এলাকার সাজু মিয়া ও আকলিমা দম্পতির সন্তান।

জানা গেছে, প্রায় ২ বছর থেকে আকাশ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এর মধ্যে একটা সময়ে সে হারিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে খুঁজে পাওয়া যায়। ভালো চিকিৎসার অভাবে কখনো ভালো আবার কখনো অস্বাভাবিক হয়ে পড়ে আকাশ। গত তিন মাস ধরে লোহার শিকল পরে বাড়িতে বন্দি অবস্থায় চলছে তার জীবন। এর আগেও তার পায়ে পরানো হয়েছিল রশি। এতে কেটে গিয়েছিল পা। পরে সেটি খুলে এবার লাগানো হয়েছে লোহার শিকল।

স্থানীয় বাসিন্দারা জানান, ছেলেটিকে আমরা ছোটবেলা থেকেই চিনি। খুব ভালো ছেলে, দুই বছর আগে হঠাৎ করে তার মানসিক রোগ দেখা দেয়। পরে চিকিৎসা করার পর একটু ভালো হয়। গত তিন মাস থেকে মানসিক সমস্যা বেশি দেখা যাওয়ায় পায়ে শেকল পরিয়ে রেখেছে তার পরিবার। আমরা স্থানীয়ভাবে অনেক সহযোগিতা করেছি। যদি কোনো বিত্তবান এগিয়ে আসে তাহলে ছেলেটিকে স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব।

মুকুল মিয়া নামের আরেক ব্যক্তি বলেন, ছেলেটা এমনিতে খুবই ভালো। এমন অবস্থা কীভাবে যে হলো, তা আমরা নিজেও জানি না। তার বাাব কৃষি কাজ করেন। তেমন ভালো কিছু খাবারও জোগাড় করতে পারে না, চিকিৎসা তো দূরের কথা। তবে আমার মনে হয়, ভালো চিকিৎসা করলে ছেলেটি সুস্থ হতো।

আকাশ জানায়, সুস্থ হয়ে পড়াশোনা করতে চায়। তাই সে সবার কাছে দোয়া চেয়েছে।

আকাশের মা আকলিমা জানান, ছেলের মাথার সমস্যা, ঘরবাড়ি ভেঙে ফেলে, আটকানো যায় না। ক্ষতি করার চেষ্টা করে তাই বাধ্য হয়ে তিন মাস থেকে ছেলেকে শেকল পরিয়ে রাখতে হচ্ছে।

আকাশের বাবা সাজু মিয়া জানান, দিনমজুরের কাজ করে ছেলের পেছনে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজারের কাছাকাছি টাকা খচর হয়েছে। দিন মজুরের কাজ করে সংসার চালানই কষ্টসাধ্য। এর মধ্যে বড় ছেলে ঢাকায় থাকে, মেয়েও বিয়ে দিয়েছি। এখন এই ছেলের চিকিৎসা ভালো জায়গায় করাতে পারলে সুস্থ হয়ে উঠত। সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছেন এই পিতা।

চিলমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা) নাজমুল হাসান কালবেলাকে বলেন, আমাদের পক্ষ হতে আকাশকে প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হবে। এ ছাড়াও প্রতিমাসে তার চিকিৎসা ব্যয় বহন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১১

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৩

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৪

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৫

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৬

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৮

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৯

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X