কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ 

চীনের এইচকিউ-৯বি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি : সংগৃহীত
চীনের এইচকিউ-৯বি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি : সংগৃহীত

সম্ভাব্য ইসরায়েলি হামলার ঝুঁকিতে থাকা মিসর সিনাই উপত্যকায় চীনের এইচকিউ-৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা মোতায়েন করেছে। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়, মিসরের কাছে চীনের তৈরি এইচকিউ ৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি রয়েছে, যা রাশিয়ার এস ৪০০ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হয়। খবর মিডল ইস্ট মনিটর

এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের মাধ্যমে গাজা ইস্যুতে মিসরের সঙ্গে ইসরায়েলের যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা আরও স্পষ্ট হলো। মিসরের প্রতিরক্ষামন্ত্রী আবদেল মজিদ সাকার সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সামরিক প্রস্তুতি শুধু আমাদের মনোবল বাড়ানোর জন্য নয়। বরং স্থলভাগে আমাদের সামরিক সক্ষমতাও প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, কেউ যদি মিসর সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে কিংবা এ ধরনের কিছু ভাবে তাহলে আমাদের যে সক্ষমতায় রয়েছে তা প্রকাশ করা হবে। তাদের ধারণাও নেই যে আমাদের কী ধরনের সক্ষমতা রয়েছে।

গাজায় ইসরায়েলি গণহত্যার ফলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক ফিলিস্তিনি পালিয়ে সিনাই উপত্যকায় আশ্রয় নিয়েছে। যাতে মিসর রেডলাইন হিসেবে দেখছে। এমন পরিস্থিতিতে এ যুদ্ধে কায়োরোর জড়িয়ে পড়ার আশঙ্কা থেকে সতর্কতা স্বরূপ এইচকিউ ৯বি মোতায়েন করা হয়েছে।

এইচকিউ-৯বি চীনের তৈরি একটি নতুন প্রতিরক্ষা প্রযুক্তি। এটি ২০০ কিলোমিটারের মধ্যে শত্রু পক্ষকে আঘাত হানতে সক্ষম। এটি যুদ্ধবিমান, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এছাড়া এর শক্তিশালী রাডার প্রযুক্তি ৩০০ কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে শনাক্ত করতে পারে। সহজে বহনযোগ্য হওয়ায় এটি মোতায়নের মাধ্যমে বিমানবন্দর, পোর্ট এবং সামরিক ঘাঁটি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

নানার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নানার বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, খালে মিলল মরদেহ

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, একাধিক বাড়িঘরে আগুন

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

১০

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

১১

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

১২

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

১৩

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

১৪

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

১৫

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

১৬

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

১৭

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১৮

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১৯

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

২০
X