দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৯ জন

ফুলের মালা পরিয়ে সদস্য যোগদান করা নেতাকর্মীদের বরণ করে নেন জামায়াতের নেতারা। ছবি : কালবেলা
ফুলের মালা পরিয়ে সদস্য যোগদান করা নেতাকর্মীদের বরণ করে নেন জামায়াতের নেতারা। ছবি : কালবেলা

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিএনপির রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ৯ জন নেতাকর্মী।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে একটি উঠান বৈঠকে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা।

সদ্য জামায়াতে যোগদানকারীরা হলেন—বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সহসভাপতি নুর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. সামসুল আলম, একই ওয়ার্ডের বিএনপি কর্মী মো. সাহেব আলী, মো. কোরবান আলী, মো. হুমায়ুন কবীর, মো. তোফাজ্জল হোসেন, মো. সুলতান আলী, মো. মনির হোসেন ও মো. আব্দুল মালেক।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোদা উপজেলা আমির মাওলানা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. সফিউল্লাহ সুফি, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল করিম, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা এম আবু সাঈদ, কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন আমির মাওলানা আশরাফুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা জাকির হোসেন এবং তারবিয়াত সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন।

জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে বিএনপি নেতা নূর মোহাম্মদ বলেন, আমি দীর্ঘদিন বিএনপির দলের সঙ্গে ছিলাম। এর আগে ওয়ার্ড কমিটির সহসভাপতি ছিলাম। নতুন ৭১ সদস্য কমিটির এক নম্বর কার্যকরী সদস্যের দায়িত্ব দেওয়া হয়। জামায়াতে ইসলামীর কার্যক্রম ভালো লাগছে তাই জামায়াতে যোগ দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলেন কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলার রহমান বলেন, নূর মোহাম্মদ নামে একজন বিএনপি করতেন। তা ছাড়া বাকিদের বিষয়ে আমি নিশ্চিত নই।

বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাহিদুর রহমান বলেন, কিছুদিন আগে তারা জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। শনিবার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের মোট ৯ জন বিএনপির নেতাকর্মী সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আমরা তাদের সাদরে গ্রহণ করেছি।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X