কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে যুবককে গুলি করে হত্যা

নিহত শাহাদাত হোসেন দোয়েল। ছবি : সংগৃহীত
নিহত শাহাদাত হোসেন দোয়েল। ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীতে শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় দ্বীপ উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন দোয়েল কালারমারছড়ার খসরু গোষ্ঠীর মৃত ফজল হকের ছেলে। অভিযুক্ত সাদ্দাম একই বংশের মৃত ছিদ্দিক মাতব্বরের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দোয়েলের সঙ্গে তারই নিকটাত্মীয় একই এলাকার সাদ্দামের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সাদ্দামের গুলিতে দোয়েল নিহত হয়েছে বলে জানায় তার পরিবার।

জানা গেছে, আহত শাহাদাত হোসেন দোয়েলকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়া মাত্র মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দোয়েল নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। এই খুনের সঙ্গে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১০

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১২

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৩

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৪

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৫

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৬

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৭

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৮

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৯

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

২০
X