সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রের মুখে বসতঘরে ডাকাতি, ২ ভাইকে কুপিয়ে জখম

ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত যুবক। ছবি : সংগৃহীত
ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত যুবক। ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মুখোশ পরে ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালপত্র লুট করে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে ২ ভাই গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে মুখোশধারী ১২ থেকে ১৫ জনের একটি ডাকাতদল সুরুজ্জামান সরকারের (৭২) দোতলা বসতবাড়ির গ্রিল কেটে ভেতরে ঢোকে। ঘরে ঢুকেইর তার বড় ছেলে শাকিল সরকার (৪২) ও মেজো ছেলে শামীম সরকারকে (৪৩) ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ছোট ছেলে শিপন সরকারকে (৩৪) হাত-পা বেঁধে ভয়ভীতি দেখায়। এ সময় ডাকাতরা ঘর থেকে নগদ ৩-৪ লাখ টাকা, প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, একটি আইফোনসহ চারটি মোবাইল সেট লুট করে পালিয়ে যায়।

পরে আহত শাকিল ও শামীম সরকারকে উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। খবর পেয়ে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১০

বাস খাদে পড়ে নিহত ৪

১১

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১২

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৩

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৪

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৫

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৬

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৭

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১৮

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১৯

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

২০
X