লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর সঙ্গে বিরোধ, ক্ষোভে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

অভিযুক্ত ঘাতক ইমন হোসেন। ছবি : কালবেলা
অভিযুক্ত ঘাতক ইমন হোসেন। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে ওই ঘর থেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে জেলা স্টেডিয়ামের পূর্ব পাশে হাব্বি উল্লাহ্ কেরানি বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রাশেদা বেগম পৌর শহরের ১০নং ওয়ার্ডের লাহারকান্দি এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী। তিনি ৩ মেয়ে ১ ছেলে সন্তানের জননী। তিনি একাই বসবাস করেন নিজ ঘরে। অভিযুক্ত ঘাতক ইমন পার্শ্ববর্তী মিঝি বাড়ির মো. সেলিমের ছেলে।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আক্তার হোসেন হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাশেদা বেগম বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে ওই নারী ঘর থেকে বের হন। এ সময় একই বাড়ির সেলিমের ছেলে ইমন হোসেনকে ঘরের দরজা দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। পরে রাশেদা বেগম ইমনকে নানা বিষয়ে জিজ্ঞাসা করার একপর্যায়ে ঘরের ভেতরে ঢোকে ইমন। পরে দরজা আটকে বঁটি দিয়ে রাশেদা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকে ইমন। এতে রাশেদার চিৎকারে আশপাশে লোকজন এগিয়ে এলে ওই নারীর মৃত্যু নিশ্চিত করে ঘরে লুকিয়ে থাকে সে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতর থেকেইমন হোসেনকে আটক করে।

নিহতের দুই মেয়ে নূর নাহার সাথী ও কামরুল নাহার লিপি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার তার মা প্রতিবেশী ইমনের হাতে গাছ থেকে সুপারি পাড়ান। ইমন তাদের ঘরে এলে, মা তাকে শরবত খেতে দেয় এবং তার পারিশ্রমিক সুপারি পাড়ার টাকা পরিশোধ করেন। হঠাৎ কী কারণে ইমন মাকে হত্যা করবে বিষয়টি আমাদের চিন্তায় আসে না। তবুও আমরা ইমনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, দীর্ঘদিন ধরে রাশেদা বেগমের সঙ্গে ইমনের স্ত্রীর নানা বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছে বলে জানান ইমন হোসেন। এর জের ধরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করছে। ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১০

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১১

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১২

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৩

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৪

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৫

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৭

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৮

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৯

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

২০
X