মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা
পরিত্যক্ত রান্নাঘর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব দক্ষিণে পরিত্যক্ত এক রান্নাঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের অব্যবহৃত বাসভবনের উত্তর পাশে পরিত্যক্ত রান্নাঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশটি ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মতলব সরকারি কলেজ অধ্যক্ষের বাসভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত। এই পরিত্যক্ত বাসভবনের উত্তর পাশেই পরিত্যক্ত রান্নাঘরটি। ঘটনার দিন সকালে মেকানিক রান্নাঘরে থাকা পানির মোটর মেরামত করতে যান। মেকানিক রান্নাঘরে প্রবেশ করতেই গন্ধ পান ও মোটরের পাশে লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি কলেজ শিক্ষক জিন্নাহ স্যারকে জানান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মোটর মেকানিক সুজন মিয়া জানান, কলেজ শিক্ষক জিন্নাহ স্যার মোটর নষ্ট হয়ে যাওয়ার খবরটি আমাকে দিলে আমি মোটর মেরামত করতে যাই। পরিত্যক্ত রান্নাঘরেই মোটর ছিল। মোটর মেরামত করতে রান্নাঘরে গেলে একটি মরদেহ দেখতে পাই। মরদেহটি দেখে কলেজ শিক্ষক জিন্নাহ স্যারকে জানাই। তারপর থানায় খবর দিলে মতলব দক্ষিণ থানা পুলিশ সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যায়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। লাশটি কঙ্কালে পরিণত হয়েছে। বয়স এবং পুরুষ নাকি নারী চিহ্নিত করা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১০

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১১

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১২

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৩

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৪

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৫

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

২০
X