ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাগল চোরের হেদায়েতের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

ফরিদপুরে মিলাদ ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা
ফরিদপুরে মিলাদ ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা

ফরিদপুরে ছাগল চোরের হেদায়েত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে স্থানীয় যুবক আলামিন জোমাদ্দার সবুজ এ আয়োজন করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমা নামাজের পর আয়োজিত দোয়া মাহফিলে এলাকাবাসী অংশ নেন।

জানা যায়, প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়ে যায়। প্রথমে তিনি বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়লেও পরে ভিন্নধর্মী চিন্তা করেন। তার বিশ্বাস, মানুষ মন্দ কাজ করে ভুলে কিংবা লোভে পড়ে। তাই চোরের প্রতি শত্রুতা না করে বরং আল্লাহর কাছে দোয়া করা উচিত। যেন সে তার ভুল বুঝতে পারে ও সঠিক পথে ফিরে আসে।

এ উপলক্ষে তিনি মাইকিং করে সবার মাঝে সচেতনতা বাড়িয়ে এক মিলাদ ও দোয়ার আয়োজন করেন। মাহফিলে উপস্থিত অতিথিরা সবুজের এ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, সাধারণত চুরি হলে মানুষ চোরকে অভিশাপ দেয়, কিন্তু এ ধরনের আয়োজন সমাজে একটি মানবিক বার্তা পৌঁছে দেবে।

আলামিন জোমাদ্দার সবুজ বলেন, চোর হয়তো অভাবের তাড়নায় বা লোভে পড়ে এ অপরাধ করেছে। এ অবস্থায় আমি যদি তাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করি তবে আমার আর তার ভেতর পার্থক্য থাকল না। আমি চাই, সে তার ভুল বুঝতে পারুক এবং এই পথ থেকে নিজেকে সংযত রাখুক। আমি আমার ভালো প্রচেষ্টা দিয়ে সমাজের নৈতিক অবক্ষয়ের পরিবর্তন আনতে চাই।

স্থানীয়দের মতে, এ আয়োজন শুধু এলাকায় নয়, পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১০

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১১

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১২

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৩

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৪

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৫

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৬

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১৭

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৯

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

২০
X