শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

নারীর উন্নয়ন পশ্চাৎপদ রেখে উন্নয়ন হতে পারে না : রুবেল

শেরপুরে আলোচনা ও কর্মী সমাবেশে বক্তব্য দেন মাহমুদুল হক রুবেল। ছবি : কালবেলা
শেরপুরে আলোচনা ও কর্মী সমাবেশে বক্তব্য দেন মাহমুদুল হক রুবেল। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তারা সমাজের উন্নয়নে অংশগ্রহণের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা পাবে। নারীর উন্নয়ন পশ্চাৎপদ রেখে উন্নয়ন হতে পারে না।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে অনুষ্ঠিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

রুবেল বলেন, আমরা সবাই ধানের শীষের কর্মী। আর এই ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সঙ্গে এক হয়ে দলের জন্য কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আমিও আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ। তবে, আপনাদের দলের জন্য এগিয়ে আসতে হবে।

ঝিনাইগাতী উপজেলা মহিলা দলের সভাপতি জেবুন নেছা হক কোহিনুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোছা. জেসমিন আক্তারের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ঝিনাইগাতী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান আকন্দ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেবুন নেছা হক কোহিনুর বলেন, জুলাই আন্দোলনে মহিলা দলের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। হাসিনার পতন আন্দোলনে এমন কোনো দিন ছিল না, যেদিন মহিলা দলের কর্মীরা মাঠে উপস্থিত ছিলেন না। আগামীতে নির্বাচন বা দেশের যে কোনো প্রয়োজনে ভূমিকা রাখতে মহিলা দল প্রস্তুত রয়েছে।

আলোচনা সভা ও কর্মী সমাবেশে উপজেলার ৭টি ইউনিয়নের মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় তৃণমূলের নেতাকর্মীরা তাদের সমস্যা তুলে ধরেন। পরে প্রধান অতিথিসহ অন্য নেতারা সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১০

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১১

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১২

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৪

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৫

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৬

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৭

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৮

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৯

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

২০
X