খুলনা ব্যুরো
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍কালবেলা

খুলনার ট্যাংক রোড এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে মো. আল আমিন ওরফে সবুজ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সবুজ (৩৭) রূপসা উপজেলার পিঠাভোগ এলাকার বাসিন্দা সিরাজ মল্লিকের ছেলে। তবে তার এই মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জানা গেছে, বেলা পৌনে ১১টার দিকে নগরীর ট্যাংক রোডের ৬৬ এমটি রোডের চারতলা পরিত্যক্ত ভবনে সবুজের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি নামিয়ে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সবুজের বোন সাথী কালবেলাকে বলেন, সবুজ মানসিকভাবে অসুস্থ। মাঝেমধ্যে সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। শেষ দুই মাস ধরে শ্বশুরবাড়িতে অবস্থান করছিল। আমাদের সৎ চাচার সঙ্গে এই বাড়ি নিয়ে মামলা চলছিল। তিনি আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে এই বাড়ি দখল করে রেখেছেন। চাচা এর আগেও সবুজকে মারধর করেছে।

তিনি আরও বলেন, সবুজ গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। আমরা থানায় অভিযোগ দিয়েছিলাম। আজ সবুজকে খুঁজতে এসে তার ঝুলন্ত লাশ পাই।

খুলনা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, সবুজ মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি ফার্নিচারের দোকানে কাজ করতেন। গত ২৪ সেপ্টেম্বর কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে না পেয়ে ২৬ সেপ্টেম্বর খুলনার রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। রিপোর্ট হাতে আসলে বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি অন্যকিছু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১০

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১২

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৩

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৪

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৫

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৬

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৭

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

২০
X