কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
অনলাইন সংস্করণ

৩০ মিনিটে ৯ কোটি টাকা লুট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি কর কর্মকর্তার পরিচয় দিয়ে ৯ কোটি টাকা হাতিয়ে নিয়েছে একদল ডাকাত। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে, সবার সামনে। পুলিশ এখন ওই ডাকাত দলকে হন্য হয়ে খুঁজছে।

গত ১৭ নভেম্বর ভারতের বেঙ্গালুরুতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, সিএমএস ক্যাশ ম্যানেজমেন্টের একটি গাড়িতে এইচডিএফসি ব্যাংক থেকে ৯ কোটি টাকা তোলা হয়। পরে গাড়িটি টাকা নিয়ে যাওয়ার পথে একদল ডাকাত নিজেদের সরকারি কর কর্মকর্তার পরিচয় দিয়ে মুহূর্তের মধ্যে টাকা লুট করে পালিয়ে যায়। আর এই কাজটি করতে তাদের সময় লেগেছে মাত্র ৩০ মিনিট।

পুলিশ আরও জানায়, ওই গাড়িটিতে তিনটি ব্যাংকের নগদ অর্থ ছিল। এগুলো এটিএম বুথে নিয়ে যাওয়া হচ্ছিল। ভ্যানে চালক ছাড়াও আরও কর্মী ছিলেন। তবে ডাকাত দলের প্রতারণা তারা বুঝতে পারেনি।

সরকারি কর্মকর্তার পরিচয় দিলে তারা আর সন্দেহ করেনি। এক পর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার কথা বলে পথিমধ্যে হাত-পা বেঁধে রাস্তায় ফেলে দেওয়া হয়।

এদিকে অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে পুরো শহরজুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ দেখে দুজনকে শনাক্ত করা হয়েছে। পুলিশের ধারণা, ওই দুই ব্যক্তি অর্থ ডাকাতির সঙ্গে জড়িত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X