কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রেললাইনে আটকে পড়ল নসিমন, অতঃপর...

রাজবাড়ীর কালুখালীতে অবৈধ রেলক্রসিংয়ে কোমল পানীয়বাহী একটি নসিমন আটকে যাওয়ার দৃশ্য। ছবি : কালবেলা
রাজবাড়ীর কালুখালীতে অবৈধ রেলক্রসিংয়ে কোমল পানীয়বাহী একটি নসিমন আটকে যাওয়ার দৃশ্য। ছবি : কালবেলা

রাজবাড়ীর কালুখালীতে অবৈধ রেলক্রসিংয়ে কোমল পানীয়বাহী একটি নসিমন আটকে পড়ে। পরে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সেটিকে ধাক্কা দিলে নসিমনটি দুমড়ে-মুচড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালুখালী উপজেলার কালিকাপুর গ্রামের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীর পাংশা উপজেলার মৈশালা বাজারের খোকন এন্টারপ্রাইজের কোমল পানীয় ডেলিভারির নসিমনটি তালতলা রেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়িতে তখন একজন ড্রাইভার ও একজন ডেলিভারি ম্যান ছিলেন।

রেললাইনে আটকে গেলে তারা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। এর কিছুক্ষণের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন এসে নসিমনটিকে ধাক্কা দিয়ে টেনে নিয়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে পাশের খালে ছিটকে পড়ে এবং মালামাল ছড়িয়ে যায়।

রাজবাড়ী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান কালবেলাকে বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলটি অবৈধ রেলক্রসিং হওয়ায় নিরাপত্তাহীন ছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X