লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

নড়াইল টাউনবাড়ি কালী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা
নড়াইল টাউনবাড়ি কালী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বক্তব্য রাখেন ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি : কালবেলা

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছি। ধানের শীষের পক্ষে প্রচারণা চালাচ্ছি। যাকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে তাকে নির্বাচিত করতে হবে। নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে নড়াইল টাউনবাড়ি কালী মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী সবার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, হিন্দু মুসলিম ভাই ভাই। একটি কুচক্রী মহল হিন্দুদের সঙ্গে মুসলমানদের ফ্যাতনা বাধিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই কুচক্রী মহল থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে।

নড়াইল-২ আসনে মনোনয়নপ্রত্যাশী ফরিদুজ্জামান আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নড়াইলবাসী নড়াইল- ২ আসনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। এজন্য সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

টাউন কালিবাড়ি পূজা মণ্ডপ ও মিতালী সংঘ পূজা মণ্ডপে ২ লাখ টাকার অনুদান প্রদানের ঘোষণা দেন তিনি।

এ সময় নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, নড়াইল জেলা এনপিপি সভাপতি শরীফ মুনির হোসেন, আনোয়ার হোসেন খান, বেলাল আহম্মেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অশোক কুন্ডু, অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সজিব বিল্লাহ সজিবসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে তিনি নড়াইলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১০

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১১

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১২

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৪

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৫

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৬

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৭

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৮

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৯

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

২০
X